• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

টমেটো দিয়ে শুঁটকি ভর্তা

জীবনযাপন ডেস্ক
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
টমেটো দিয়ে শুঁটকি ভর্তা
টমেটো দিয়ে শুঁটকি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু এই ভর্তা। জেনে নিন কীভাবে বানিয়ে ফেলবেন টমেটো-শুঁটকি ভর্তা।

শুঁটকি মাছের কাঁটা যতটুকু সম্ভব ফেলে দিয়ে ভিজিয়ে রাখুন ফুটন্ত গরম পানিতে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে নিন। সরিষার তেল গরম করে ভেজে তুলুন শুঁটকি। একই তেলে রসুন কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজুন। রসুন নরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। স্বাদ মতো লবণ দিয়ে দিন। এতে পেঁয়াজ দ্রুত ভাজা হবে। পেঁয়াজের রঙ বদলে গেলে টমেটোর টুকরা দিয়ে দিন। পরিমাণ মতো হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিন প্যান। টমেটো নরম হয়ে গীল ভেজে রাখা শুঁটকি দিয়ে নাড়তে থাকুন। মাখো মাখো হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category