• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ফিটকিরির দারুণ ৭ ব্যবহার সম্পর্কে জেনে নিন

জীবনযাপন ডেস্ক
Update : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
ফিটকিরির দারুণ ৭ ব্যবহার সম্পর্কে জেনে নিন
ফিটকিরির দারুণ ৭ ব্যবহার সম্পর্কে জেনে নিন

  • ফ্রিজে অনেক সময় দুর্গন্ধ হয়। সেই দুর্গন্ধ খাবারেও ছড়িয়ে পড়ে। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একটি বাটিতে ফিটকিরি গুঁড়ো করে রেখে দিতে পারেন।
  • ফিটকিরি ঘামের দুর্গন্ধ দূর করে। ফিটকিরির গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে বাহুমূলের অংশ ধুয়ে নিন। ঘামের দুর্গন্ধ কমে যাবে।
  • রান্নাঘর ঝকঝকে করতেও ফিটকিরি ব্যবহার করতে পারেন। গরম পানিতে ফিটকিরির বড় একটি টুকরা মিশিয়ে নিন। এই পানি দিয়ে পরিষ্কার করুন রান্নাঘর। ঝকঝকে ও জীবাণুমুক্ত থাকবে রান্নাঘর।
  • ব্রণ দূর করতে ফিটকিরির সাহায্য নিতে পারেন। এক চা চামচ মুলতানি মাটির সঙ্গে দুই চা চামচ ডিমের সাদা অংশ ও এক চা চামচ ফিটকিরির গুঁড়া মেশান। প্যাকটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১৫ মিনিট।
  • সপ্তাহেকয়েকবার ব্যবহার করলে দূর হবে ব্রণ।
  • গোলাপজলে ফিটকিরি মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের দাগ দূর হবে।
  • দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মুখে দুর্গন্ধ হয়। ফিটকিরি এই ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এক গ্লাস পানি ফুটান। এক চিমটি লবণ ও ফটকিরির গুঁড়া মিশিয়ে নিন ফুটন্ত পানিতে। মিশ্রণটি ঠান্ডা হলে কুলকুচি করুন। নিয়মিত ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে এভাবে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার থেকে দ্রুত মুক্তি মিলবে।
  • ত্বকের বলিরেখা দূর করে ফিটকিরি। এক টুকরো ফিটকিরি পানিতে ভিজিয়ে মুখে ভালো করে ঘষুন।ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category