• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

জলপাইয়ের বার্মিজ আচার বানাবেন যেভাবে

বিবর্তন বাংলা ডেস্ক
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
জলপাইয়ের বার্মিজ আচার
জলপাইয়ের বার্মিজ আচার বানাবেন যেভাবে

জলপাইয়ের মৌসুম চলছে। বছরজুড়ে খেতে চাইলে এখনই জলপাইয়ের আচার বানিয়ে রাখার সেরা সময়। মজাদার বার্মিজ স্টাইলে জলপাইয়ের আচার বানিয়ে ফেলতে পারেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। জেনে নিন রেসিপি।

এক কেজি জলপাই ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। জলপাইয়ের গায়ে ছুরি দিয়ে দাগ কেটে নেবেন। এতে তাড়াতাড়ি সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে কিছুটা ঠান্ডা করে নিন। কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে চটকে নিন জলপাই।

প্যানে ১/৩ কাপ সরিষার তেল দিয়ে চুলায় বসান। তেল হালকা গরম হয়ে গেলে ১টি তেজপাতা ও কয়েকটি শুকনা মরিচ দিন। ৩টি এলাচ ও ৩ টুকরো দারুচিনি দিয়ে ভেজে নিন। ১ চা চামচ পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে ভাজুন। ১ টেবিল চামচ রসুন বাটা দিন। স্বাদ মতো চিনি বা গুড় দিন। কয়েক মিনিট নেড়ে চটকে রাকাহ জলপাই দিয়ে দিন। ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও ১ চা চামচ মরিচের গুঁড়া দিন। নাড়তে থাকুন। পানি শুকিয়ে গেলে ৩ টেবিল চামচ সাদা ভিনেগার দিন। পানি পুরোপুরি শুকিয়ে তেল ভেসে উঠলে ১ টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আরও ৫ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিন। হাতের সাহায্যে লম্বাটে বা গোলাকার করে নিন আচার। রুমের তাপমাত্রায় ৬ মাস ও ফ্রিজে রেখে ১ বছর পর্যন্ত খেতে পারবেন মজাদার এই আচার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category