• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডাদেশ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডাদেশ
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডাদেশ

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত । আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জিয়া হায়দার আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন। একই সাথে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। মূত্যুদন্ড প্রাপ্ত আসামি ফন্টু চুয়াডাঙ্গার বাগুন্দা গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাগুন্দা গ্রামের ফন্টু তার স্ত্রী ডালিয়া খাতুনকে নিয়ে পিঁয়াজ বাছাই করার নাম করে বাড়ি থেকে বের হয়। পরে ফন্টু বাড়ি ফিরে আসে। পরিবারের সদস্যরা ডালিয়ার কথা জিজ্ঞাসা করলে জানিনা বলে জানায়। পরের দিন কোদাল নিয়ে ফন্টুকে ফিরে আসতে দেখে লোকজনের সন্দেহ হয়। এলোমেলো কথা বলার কারনে এ সময় বাড়ির লোকজন ডালিয়াকে খুজতে বের হয়। এক পর্যায়ে সাবাস বিলের পাশে রক্ত ও চুল দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পাইপের মধ্যে দিয়ে ডালিয়ার লাশ উদ্ধার করে। ওই দিন নিহতের ছেলে জামিরুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পরে স্থানীয় জনতা সরোজগঞ্জ বাজার থেকে ফন্টুকে আটক করে পুলিশে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুল হক ৩১ মে ২০২৩ তারিখে চার্জশীট দাখিল করেন আদালতে । বিচারক ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে উপরোক্ত রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category