• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

গাংনীর বেতবাড়িয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী বহিষ্কার ।। ৩ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
গাংনীর বেতবাড়িয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী বহিষ্কার ।। ৩ কক্ষ পরিদর্শককে অব্যাহতি
গাংনীর বেতবাড়িয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী বহিষ্কার ।। ৩ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

মেহেরপুরের গাংনীর বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নকলের অপরাধে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এই বহিষ্কারাদেশ দেন ওই কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার ফারুকুল ইসলাম।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় এক ছাত্রীর কাগজপত্রের ফাইলের মধ্যে নকলের নমুনা দেখতে পেয়ে ছুটে যান তিনি। ছাত্রীর কাছে নকল পেয়ে সাথে সাথেই তাকে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সময়ে পরীক্ষাকক্ষে দায়িত্ব পালনকারী তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান বসরী ও মিলন হোসেন এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা নাসরিনকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরিক্ষার্থী বহিষ্কার ও শিক্ষককে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category