• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীর তিন ছাত্রী উদ্ধার: আটক-৩

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩১ মে, ২০২৩
গাংনীর তিন ছাত্রী উদ্ধার: আটক-৩
গাংনীর তিন ছাত্রী উদ্ধার: আটক-৩

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার নিখোঁজ তিন ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে তিনজন অপহরককে গ্রেপ্তার করা হয়েছে। গাংনী থানা পুলিশের একটি টীম মঙ্গলবার (৩০ মে) রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে বুধবার সকালে থানায় নিয়ে আসে।

আটকৃতরা হচ্ছে- নওগা জেলার পত্নীতলা উপজেলার নজীপুর গ্রামের চানিকা চৌধুরীর ছেলে রুমন চৌধুরী(২৩), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার নোয়ানি গ্রামের আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন(২২) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সোনাপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে হাসান আলী (২২)।

জানা গেছে, গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় দেবীপুর গ্রামের বানারুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রী স্বপ্না খাতুন, একই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে নবম শ্রেনীর ছাত্রি সূবর্ণা খাতুন, এবং জামরুল ইসলামের মেয়ে নবম শ্রেনীর ছাত্রি সুমাইয়া খাতুন। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় তাদের পরিবারের লোকজন গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে ঘটনার পরপরই ঘটনাটি তদন্তে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহারে তাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরকরা জানায়, মাদ্রাসা ছাত্রী সুমাইয়া খাতুনের সাথে ফেসবুকের মাধ্যমে হাসান আলীর সাথে পরিচয় হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে হাসানের পরামর্শে আলমগীর ও রুমন চৌধুরী মিলে সুমাইয়াসহ সাথে আসা আরো দুই বান্ধবীকে অপহরণ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category