• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ট্রলি চালকের জরিমানা

Reporter Name
Update : সোমবার, ২২ মে, ২০২৩
গাংনীতে ট্রলি চালকের জরিমানা
গাংনীতে ট্রলি চালকের জরিমানা

মেহেরপুরের গাংনীর ধানখোলা সড়কে ইটভাটায় মাটি বহনের সময় মাটি পড়ে রাস্তা নষ্ট ও জনদূর্ভোগ সৃষ্টি হওয়ায় ওয়াসিম নামের এক ট্রলি চালকের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সকারী কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম এ জরিমানা আদায় করেন। দন্ডিত ওয়াসিম গাংনীর ধানখোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ধানখোলা সড়কে তিনটি ইটভাটা রয়েছে। ওই মাঠ থেকে মাটি কেটে ট্রলি করে মাটি পৌঁছে দেয়া হচ্ছিল ইটভাটায়। মাটি বহনের সময় রাস্তার উপর পড়ে রাস্তা নষ্ট হচ্ছিল। সেই সাথে পথচারীরা ভোগান্তিতে পড়েন। বিভিন্ন জনের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন এবং দোষি সাব্যস্ত হওয়ায় ট্রলি চালককে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০২৩ এর ৫(খ) ও ১৫(১) ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম নাদির হোসেন শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category