• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে কৃষক হত্যার দায়ে কৃষকলীগের সভাপতিসহ ৮ জনের যাবজ্জীবন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে কৃষক হত্যার দায়ে কৃষকলীগের সভাপতিসহ ৮ জনের যাবজ্জীবন
গাংনীতে কৃষক হত্যার দায়ে কৃষকলীগের সভাপতিসহ ৮ জনের যাবজ্জীবন

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের কৃষক এনামুল হক নইলো হত্যা মামলায় গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমানসহ ৮ জনের প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শহিদুল্লাহ আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দন্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দন্ডিতরা হচ্ছেন- ধলা গ্রামের ছইফতুল্লাহর ছেলে আতিয়ার রহমান, মহব্বত আলীর ছেলে ছামিদুল ইসলাম, রহমতুল্লাহর ছেলে শাহার আলী, শাহার আলীর ছেলে টিপু সুলতান, গোলাম হোসেনের ছেলে আব্দুল খালেক, আহম্মদ আলীর ছেলে আক্তারুজ্জামান, জার্মান ওরফে দফের আলীর ছেলে মান্নান ওরফে মানা ও আজিত বক্সের ছেলে জিল্লুর রহমান।

মামলার বিবরনে জানা যায়, ২০১৭ সালের ২৯ জুলাই সন্ধ্যায় ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল হক নইলোকে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় নওপাড়া নবীনপুর ঈদগাহ ময়দানের পাশে হত্যা করে গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ারসহ ৯ জন। এ ব্যাপারে নিহতের ভাই আজমাইন হোসেন টুটুল বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ৩৪। সেশন ১৬৯/১৮ ও জিআর ২৪১/১৭। পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। সিআইডির উপ-পরিদর্শক হাসান ইমাম মামলার তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন।

বিজ্ঞ আদালত বাদী বিবাদী পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও ১৫ জন স্বাক্ষিদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারান্ড প্রদান করেন।
মামলায় পিপি ছিলেন পল্লব ভট্টাচার্য ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন একেএম শফিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category