• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহবান বিশিষ্টজনদের অতীতের শাসকদের পরিণতি থেকে শিক্ষা না নিলে তাদেরও একই পরিণতি হবে-তাজ উদ্দীন খান গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা মেহেরপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কা থেকে বাঁচতে ইজিবাইক খাদে, চালকসহ আহত ৪ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা গাংনীতে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন মেহেরপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খেলনা পিস্তলের ভয় দেখিয়ে আটক দুই যুবক, মোবাইলে মিলল অনলাইন জুয়ার তথ্য মেহেরপুরে পুকুর মালিকের অবৈধ বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। এময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা জামায়াত ইসলামীর আমির রবিউল ইসলাম, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক ও কমিটির সদস্যগণ। বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ইটভাটা, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category