• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

অভিনেত্রী তুনিশার ‘আত্মহত্যার’ ঘটনায় সহ-অভিনেতা গ্রেফতার

বিনোদন ডেস্ক
Update : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
অভিনেতা গ্রেফতার
অভিনেত্রী তুনিশার ‘আত্মহত্যার’ ঘটনায় সহ-অভিনেতা গ্রেফতার

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ‘আত্মহত্যা’র ঘটনায় তার সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ করে শনিবার রাতে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করেন তুনিশার মা। এর পরই পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার গ্রেফতার দেখায়। খবর এনডিটিভির।

গতকাল শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ে একটি টিভি সিরিয়ালের শুটিং সেট থেকে তুনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতার শেজানকে সোমবার আদালতে হাজির করবে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, শুটিংয়ে চা পানের বিরতি দেওয়া হয়েছিল। পরে শুটিং সেটের সাজঘরে ২০ বছর বয়সি তুনিশার ঝুলন্ত দেহ পাওয়া যায়।

পুলিশ বলছে, অনেকটা সময় পেরিয়ে গেলেও তুনিশা সাজঘর থেকে বের হচ্ছিলেন না। পরে তারা সাজঘরের দরজা ভেঙে ফেলেন। ভেতরে তুনিশার ঝুলন্ত দেহ দেখতে পান। গতকাল রাত দেড়টার দিকে শুটিং সেটের সদস্যরা তুনিশাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তের পর বলেছে, তারা আত্মহত্যার কোনো চিরকুট পায়নি।

তবে মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই তার মা অভিযোগ করেন, তুনিশার সম্প্রতি প্রেম ভেঙেছিল। এ কারণেই তার মেয়ে এই পথ বেছে নিতে পারে।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘আলিবাবা : দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব সক্রিয় ছিলেন তুনিশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category