• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

অতিরিক্ত ডিআইজি মিজান বরখাস্ত

বিবর্তন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
অতিরিক্ত ডিআইজি মিজান বরখাস্ত
অতিরিক্ত ডিআইজি মিজান বরখাস্ত

দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাবন্দী ডিআইজি মিজানুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি ঘুষ নেয়ার মামলায় ডিআইজি মিজানুর রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। ৪০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলা করেছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মিজানুর রহমানের (অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি; সাময়িক বরখাস্ত এবং পুলিশ অধিদফতরে সংযুক্ত) বিরুদ্ধে ২০১৯ সালে ৬ জুন দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার তদন্ত শেষে মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ একাধিক অভিযোগে চার্জশিট দাখিল করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। সেহেতু, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪২(১) ধারা অনুযায়ী মো. মিজানুর রহমানকে গত ২৩ ফেব্রুয়ারি থেকে চাকরি হতে বরখাস্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

গত ২৩ ফেব্রুয়ারি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার মামলায় ডিআইজি মিজানুর রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ মামলাটি করেছিলেন। এছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার থাকার সময় ডিআইজি মিজানের বিরুদ্ধে এক নারীকে তুলে নিয়ে বিয়ে করাসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category