• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে আদম ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে আদম ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড
মেহেরপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে আদম ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

লিবিয়ার মানব পাচারের অপরাধে মাসুদ রানা নামের এক আদম ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন মেহেরপুর মানব পাচার দমন ট্রাইব্যুাল। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুালের বিজ্ঞ বিচারক মেহেরপুর জেলা ও দায়রা জজ তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল গঠনের পর এটিই হচ্ছে প্রথম রায়।

এদিকে দীর্ঘদিন আত্মগোপনে রয়েছে দন্ডিত মাসুদ রানা। রায়ে কারাদন্ডের পাশাপাশি ১৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ডাদেশ দেওয়া হয়। মেহেরপুর জেলায় মানব পাচার দমন ট্রাইব্যুনালের এটি প্রথম রায়।

যা বিদেশে টাকা আয়ের স্বপ্ন দেখিয়ে মানব পাচাররোধে কার্যকরী ভুমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠ আইনজীবি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দন্ডিত আদম ব্যাপারী মাসুদ রানা যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদী নতুন বাজারের নজরুল ইসলামের ছেলে।

আদালত সুত্রে জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আকবর আলী মীরের ছেলে সইবুর রহমানকে লিবিয়ায় ভাল বেতনে কাজের লোভ দেখায় দ-িত মাসুদ রানাসহ তার সঙ্গীয় কয়েকজন কথিত দালাল। ছেলে ও পরিবারের উন্নত ভবিষ্যত চিন্তা করে নজরুল ইসলাম ব্যাংকের মাধ্যমে ৭ লাখ টাকা দেয় মাসুদ রানাকে।

২০১৪ সালের ১ জুলাই সইবুরকে তার বাড়ি থেকে লিবিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যায় মাসুদ রানা। এর পর থেকেই ছেলের সাথে আর কোন যোগাযোগ করতে পারেনি আকবর আলী মীর। নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে এবং মাসুদ রানার কাছ থেকে কোন সদুত্তোর না পেয়ে ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর মেহেরপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মামলা আর্জি করেন আকবর আলী। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে মুজিবনগর থানাকে মামলা দায়ের পূর্বক তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

জানা গেছে, পুলিশের তদন্তে উঠে আসে মাসুদ রানার মানব পাচার চক্রের সম্পৃক্ততা। লিবিয়ার পাচারের কিছুদিন পর মারা যায় সইবুর। অবৈধভাবে লিবিয়ায় পাঠানোর কারণে তার মরদেহ দেশে ফিরিয়ে আনাও সম্ভব হয়না।

বিজ্ঞ আদালতে মামলার সাক্ষ্য প্রমাণে মাসুদ রানা দোষী হিসেবে সাব্যস্ত হয়। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(২) ধারার অপরাধে মাসুদ রানাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন বিজ্ঞ বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category