• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার

মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত
মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত

মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাসানুজ্জামান হীরকের উদ্যোগে জেলা শ্রমিক দলের প্রধান কার্যালয়ে বিশেষ আয়োজন করা হয়।

এসময় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়।

জন্মদিন উদযাপন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা জাহাঙ্গীর বিশ্বাসের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে তাকে ফুলের শুভেচ্ছা জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছেন। দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তার অবদান অনস্বীকার্য। আগামী দিনগুলোতেও তিনি মেহেরপুরে বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপি নেতা লালন হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তুষার, বিএনপি নেতা মনি ছাত্রদল নেতা নবাবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category