• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ
ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত ৯৭ নম্বর ইসলামনগর মৌজায় গাংনী উপজেলার ৫০ নম্বর বাহাগুন্দা মৌজার ১ থেকে ১২৫৬ নম্বর আরএস দাগ অন্তর্ভুক্ত করার গেজেট নোটিফিকেশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাহাগুন্দা গ্রামের বাসিন্দারা।

শুক্রবার জুমার নামাজের পর বাহাগুন্দা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাগুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। কর্মসূচির আয়োজন করে বাহাগুন্দা গ্রামবাসী।

সমাবেশে বক্তারা বলেন, মেহেরপুর সদর উপজেলার নবগঠিত ইসলামনগর মৌজায় বাহাগুন্দা মৌজার উল্লেখযোগ্য অংশ অন্তর্ভুক্ত হওয়ায় গ্রামবাসী নানামুখী প্রশাসনিক ও নাগরিক জটিলতার মুখোমুখি হবেন। বিশেষ করে জমি রেজিস্ট্রি, নামজারি, খাজনা পরিশোধ, ভূমি-সংক্রান্ত কাগজপত্র নিষ্পত্তি এবং ভোটাধিকার প্রয়োগসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হবে।

বক্তারা আরও বলেন, এতদিন বাহাগুন্দা মৌজার জমি সংক্রান্ত সব কার্যক্রম গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সম্পন্ন করা হতো। কিন্তু নতুন গেজেট অনুযায়ী মৌজা বিভক্ত হওয়ায় একই গ্রামের মানুষকে জমির অবস্থান অনুযায়ী কখনো মেহেরপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, আবার কখনো গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যেতে হবে। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

তারা অভিযোগ করেন, একই গ্রামের বাসিন্দাদের দুটি ভিন্ন প্রশাসনিক কাঠামোর আওতায় বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে হলে বিভ্রান্তি সৃষ্টি হবে। পাশাপাশি ভোটার তালিকা প্রণয়ন, ভোটাধিকার প্রয়োগ এবং অন্যান্য নাগরিক সেবা গ্রহণেও জটিলতা দেখা দিতে পারে। তাই বাহাগুন্দা মৌজাকে পূর্বের অবস্থায় বহাল রেখে ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সদস্য মফিদুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বিপুলসংখ্যক গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।

সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত গেজেট নোটিফিকেশন পুনর্বিবেচনা করে বাহাগুন্দা মৌজাকে আগের প্রশাসনিক কাঠামো অনুযায়ী বহাল রাখার দাবি জানানো হয়। বক্তারা বলেন, জনস্বার্থ উপেক্ষা করে নেওয়া এ সিদ্ধান্ত বাতিল না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category