• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড

মেহেরপুরের গাংনীর রিফুজিপাড়া সীমান্ত থেকে ২৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারের মামলায় মিনারুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় দেন। একই সঙ্গে মামলায় মিনারুলের হাজতবাসের সময়কে সাজার অংশ হিসেবে গণনার নির্দেশ দেওয়া হয়েছে। অপর তিন আসামি আলমগীর হোসেন, রজব আলী ও জোহা আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি দিবাগত রাতে গাংনীর রিফুজিপাড়া সীমান্ত এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় চারজন পালানোর চেষ্টা করলে মিনারুল ইসলামকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে চারটি প্লাস্টিকের বস্তায় মোট ২৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষী উপস্থাপন করে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌশুলী অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ আসাদুল আযম খোকন এবং মিনারুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ এহান উদ্দীন মনা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category