• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে বিকাশ প্রতারণার টাকাসহ ৫৪টি মোবাইল হস্তান্তর

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
মেহেরপুরে বিকাশ প্রতারণার টাকাসহ ৫৪টি মোবাইল উদ্ধার
মেহেরপুরে বিকাশ প্রতারণার টাকাসহ ৫৪টি মোবাইল উদ্ধার

মেহেরপুরে বিকাশ প্রতারণায় খোয়া যাওয়া ২২ হাজার টাকা ও বিভিন্ন সময়ে হারানো ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মালিকদের কাছে মোবাইল ফোন ও টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার রাফিউল আলম।

এসময় উদ্ধারকৃত সদর থানার ৩৫টি মোবাইল ও ২ টি বিকাশ প্রতারণার ১০ হাজার ৫০০ টাকা, গাংনী থানার ১৯টি মোবাইল এবং মুজিবনগর থানার বিকাশ প্রতারণার ৯ হাজার ৫০০ টাকা টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেয়া হয়।

পুলিশ সুপার রাফিউল আলম বলেন, উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোবাইল উদ্ধারের জন্য থানাতে শুধু একটি জিডি করতে হয়েছে। মোবাইল উদ্ধার করে পুলিশের পক্ষ থেকে ফোন করে মালিকদের ডেকে এনে মোবাইল হস্তান্তর করা হচ্ছে। এছাড়াও এই কাজে মোবাইল গ্রাহকদের টাকাও খরচ হয়নি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল আলম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category