• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরের নদ-নদী/খাল/বিল রক্ষায় গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

নদ-নদী/খাল/বিলে পাট জাগ না দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেহেরপুর জেলা প্রশাসন। সোমবার (১৮ জুলাই) জেলা প্রশাসকের ফেসবুকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেহেরপুর জেলার নদ-নদী ও খাল বিল যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে ইতোমধ্যে অনেক স্থানে পুন:খনন করা হয়েছে এবং কয়েকটি স্থানে পুনঃখননের কাজ চলমান আছে। ফলে এসব নদ-নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং একইসাথে অগনিত মানুষের জীবিকার প্রধান উৎস হয়ে উঠেছে। এসকল নদ-নদীর যথাযথভাবে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব।

বর্ষা মৌসুমে পুনঃখননকৃত এসকল নদ-নদী ও খাল বিলে অনেক সময় পাট জাগ দিতে দেখা যায়, যা নদ-নদী ও খাল বিলের পানি মারাত্মকভাবে দূষিত করে। তাছাড়া উন্মুক্ত জলাশয়ে পাট জাগ দেয়ার ফলে অনেক সময় মাটি ভরাট হয়ে থাকে যার ফলস্বরুপ উন্মুক্ত জলাশয় নাব্যতা হারাচ্ছে। এর ফলে অগনিত মানুষের জীবিকার প্রধান উৎস হয়ে ওঠা এই সব নদ-নদী মাছ আহরণের অনুপযোগী হয়ে পড়েছে।

মেহেরপুর জেলায় পুনঃখননকৃত নদ-নদী ও খাল যথাযথভাবে সংরক্ষণের জন্য পাট জাগ দেওয়ার বিকল্প পদ্ধতি হিসেবে ‘রিবন রেটিং’ পদ্ধতি অনুসরণ অথবা নিজ নিজ জমিতে পানি সংরক্ষণ করে জাগ দেওয়ার জন্য অনুরোধ করছি। এক্ষেত্রে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তাগণ ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তাগণ সর্বাত্মকভাবে সহযোগিতা প্রদান করবেন।

এই আদেশ অমান্য করে কেউ নদী দূষণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ণিত বিষয়ে সকলকে সহযোগিতা করা জন্য অনুরোধ করা হল। এবং সেই সাথে ফেসবুকে যুক্তকরা হয়েছে রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার ভিডিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category