• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরের কাউন্সিলর রিপন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
মেহেরপুরের কাউন্সিলর রিপন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মেহেরপুরের কাউন্সিলর রিপন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুর থেকে ( ১০ জুলাই) সোমবার গভীর রাতে গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা গাংনী থানাপাড়ার সেকেন্দার আলীর ছেলে।
সন্ত্রাসী কার্যকলাপে এক সময়ে ত্রাসের রাজত্ব কামেয় করা মাসুদ দীর্ঘদিন ফেরারি ছিল বলে জানায় পুলিশ। মাসুদের বিরুদ্ধে চাঁদাবাজী, বোমাবাজি, মানুষ হত্যা ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ছিল পুলিশের খাতায়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কাউন্সিলর রিপন হত্যা মামলা এবং অন্য একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি মাসুদ। আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী গেল রাতে ফরিদপুরে অভিযান চালানো হয়। এসময় মাসুদকে গ্রেফতার করে থানায় আনা হয়। আজ মঙ্গলবার (১১ জুলাই) তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ১ এপ্রিল রাতে নিজ ব্যবস্থা প্রতিষ্ঠানে কাজ করার সময় সন্ত্রাসীদের বোমা হামলায় গুরুতর আহত হন মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৮ এপ্রিল মৃত্যু বরণ করেন। এ ঘটনার নিহতের পিতা বাদি হয়ে তৎকালীন পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও কয়েকজন আওয়ামী লীগ নেতার নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়া হয়। এতে বাদি নারাজী আবেদন করলে মামলাটি আদালতের আদেশে সিআইডি তদন্ত করে একই রকম তদন্ত প্রতিবেদন দাখিল করে। পুলিশ তদন্তে উঠে আসা চার আসামির বিচারিক কাজ শেষে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চার আসামির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। দন্ডিত আসামিদের মধ্যে আদালতে উপস্থিত হওয়া আকালি মিয়া ও আব্দুল হামিদকে জেলা কারাগারে প্রেরণ করেন আদালত। বাকি দুই আসামি গাংনীর সন্ত্রাসী মাসুদ রানা ও লাল্টু মিয়া আগে থেকেই আত্মগোপনে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category