• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে মুজিবনগরে এক শিশুর মৃত্যু জমি বিক্রি নিয়ে বিতর্ক: মেহেরপুরে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম গাংনীতে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু গাংনীর বেতবাড়িয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী বহিষ্কার ।। ৩ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

কবি রফিকুল ইসলাম
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
মেহেরপুরের উন্নয়ন ভাবনা-কবি রফিকুল ইসলাম
মেহেরপুরের উন্নয়ন ভাবনা-কবি রফিকুল ইসলাম

নব ডিসি সাহেবার মতবিনিময় সভা,
সভার মধ্যমনি শিল্পী রানী রায় সেথা।
আনোয়ার হোসেন ইউএনও মহোদয়,
সভাপতির আসনে আসিন হেথায়।
সর্ব পেশাদার যাহা জানালেন সভায়,
খাতা ভারী হাজার অপ্রাপ্তির ধারায়।
অভিযোগ অপ্রাপ্তি বিশৃঙ্খলা অনিয়ম,
গাংনী থানা আজ ভরে হয়েছে জখম।
কতো নেতা কতো অফিসার আসনে,
উন্নয়নের ধারা সূচিত হইলো ভাষনে।
কি করবে প্রশাসন জনগন ভালো না,
আইন কানুন দায়িত্ব আমরা মানি না।
যার যার দায়িত্ব পালন করলেই যথা,
উন্নয়ন হবে আসবেই নিরাপত্তা তথা।
শুনেছি কতো সভা বছরে বারো বার,
সভা শেষে বাড়ি ফিরি শুনি কে কার!
বারো মাসে বারোজন বারোটা কামনা,
মেহেরপুর জেলায় নেন উন্নয়ন ভাবনা।
শুরু হয় তোড়জোড়ে বদলির কষাঘাত,
উন্নয়নের মাথায় সে চিরায়ত বেত্রাঘাত।
বামহাত ছাড়া কর্মতে ডানহাত অপারগ,
জননেতা বিনা প্রশাসনে ব্যর্থ মনযোগ।
প্রশাসন ও জনগণে, মিতালির সরকার
মেহেরপুরের উন্নয়নে একসাথে দরকার।
কবি রফিকুল ইসলাম:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category