• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

তেল না পেয়ে দিশেহারা ঝিনাইদহের বোরো চাষিরা

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
তেল না পেয়ে দিশেহারা ঝিনাইদহের বোরো চাষিরা
তেল না পেয়ে দিশেহারা ঝিনাইদহের বোরো চাষিরা

জ্বালানি সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ঝিনাইদহের বোরো কৃষকেরা। বর্তমানে সেচ মৌসুম চলছে। এ সময় সেচ দিতে না পারলে বন্ধ হয়ে যাবে ধানের আবাদ। ফলে চিন্তিত হয়ে পড়েছেন সেচযন্ত্রের মালিকরা।

কৃষক হায়দার ও রহমান উদ্দিন অভিযোগ করেন, সেচযন্ত্র চালাতে প্রয়োজন হয় ডিজেল। কিন্তু চাহিদা মোতাবেক পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে না। যার কারণে বোরো আবাদ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। হায়দার বলেন, সেচ দিতে না পারলে ধান গাছ শুকিয়ে যাবে, থোড় বের হবে না। ফলে পোকা মাকড়ের আক্রমণের আংশকা রয়েছে।

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।তা না হলে ফলন অর্ধেকে কমে আসবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর মতে, বাংলাদেশে ডিসেম্বর থেকে মে পর্যন্ত কৃষি সেচ মৌসুম। কৃষি বিভাগের তথ্যমতে, এ জেলাতে ৯০ হাজার ২ শত ৮০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে।

ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ মাসউদ জানান, তেলের ডিপো থেকে সরবরাহ কম থাকার কারণে সংকট থেকেই যাচ্ছে। তেলের সংকট দূর করতে চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category