• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে সড়কে মাটি ফেলার অপরাধে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২

মুজিবনগর মেহেরপুর প্রধান সড়কে মাটি বহনকারী ট্রাক্টর ট্রলি থেকে রাস্তায় মাটি ফেলে জনগণের যাতায়াতের সমস্যা সৃষ্টি করার জন্য তিনজন মাটি বহনকারী ট্রাক্টর ড্রাইভারকে রাস্তার মাটি ফেলার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) বিকেলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার ভ্রাম্যমান আদালত বসিয়ে সড়কে মাটি ফেলার অপরাধে বাংলাদেশ সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৯২ এর( ১) ধারা অনুযায়ী এ জরিমানা করেন।

এসময় উপজেলার গৌরীনগর গ্রামের কাওসার আলীর ছেলে স্বপন আলী কে ১০ হাজার টাকা উপজেলার পুরন্তপুর গ্রামের মৃত কারশেদ আলীর ছেলে রবিউল ইসলামকে ১০ হাজার এবং সদর উপজেলা শালিকা গ্রামের আব্দুল মজিদের ছেলে কামাল হোসেনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category