• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মুজিবনগরে ভাড়ার টাকা না পেয়ে ভাড়াটিকে কুপিয়ে জখম

বির্বতন প্রতিবেদক
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে ভর্তি বাদশা মিয়া

ভাড়ার টাকা পরিশোধ না করায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে ভাড়াটিয়া বাদশা মিয়াকে কুপিয়ে জখম করেছে গোডাউন মালিক হাশেম বিশ্বাস ও তার ছেলে জিয়া বিশ্বাস। রক্তাক্ত জখম বাদশা মিয়াকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের কদমতলায়। এ ঘটনায় গোডাউন মালিক হাশেম বিশ্বাস ও তার ছেলে জিয়া বিশ্বাসের বিরুদ্ধে মুজিবনগর থানায় একটি হত্যা চেষ্টা ও ১২ লাখ টাকা লুট করার অভিযোগ করেছেন ভাড়াটিয়া বাদশা মিয়া।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, প্রায় ২বছর আগে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের হাশেম বিশ্বাসের গোডাউন ঘরটি মাসিক ৩ হাজার টাকা চুক্তিতে ভাড়া নেন একই গ্রামের বাদশা মিয়া। সম্প্রতি ভাড়াটিয়া বাদশা মিয়া ৩-৪ মাস ভাড়ার টাকা দেওয়া বন্ধ রাখেন। এদিন সন্ধ্যায় পাওনা ভাড়ার টাকা চাইতে গেলে গোডাউন মালিক হাশেম বিশ্বাস ও তার ছেলে জিয়া বিশ্বাসের সাথে ভাটিয়া বাদশা মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাদশা মিয়াকে মারধর ও হাতে থাকা অস্ত্র দিয়ে কুপিয়ে গোডাউনে তালা লাগিয়ে দেন মালিক পক্ষ। এসময় স্থানীয়রা আহত বাদশা মিয়াকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় রাতে বাদশা মিয়া গোডাউন মালিক হাশেম বিশ্বাস ও তার ছেলে জিয়া বিশ্বাসের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। হত্যা চেষ্টাসহ অভিযোগে বাদশা মিয়া গোডাউনের ক্যাশ বাক্সে রাখা জমি বিক্রির প্রায় ১২ লাখ টাকা লিুট করা হয়েছে বলেও দাবি করেছেন।

ওসি মেহেদী রাসেল আরো জানান- অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category