• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল

নির্বাচন কমিশন নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে-গোলাম মোহাম্মদ কাদের

বিবর্তন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে দেড়শো আসনে ইভিএম-এ ভোট নেয়ার সিদ্ধান্তে নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশন। মনে হচ্ছে নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। এখনো দেশের নিরক্ষর ও স্বল্পশিক্ষিত মানুষ প্রার্থীর নাম পড়তে পারে না। সাধারণ মানুষ প্রতীক দেখে নির্বাচনে ভোট দেয়। অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মনে করছে ইভিএম হচ্ছে, ভোট কারচুপির মেশিন। তাই রাজনৈতিক দল ও সাধারণ মানুষ নির্বাচনে ইভিএম চায় না। এমন বাস্তবতায় ইভিএম-এ ভোট নেয়ার সিদ্ধান্ত দুরভিসন্ধিমুলক। সাধারণ মানুষের ধারণা, কোন একটি রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতেই কাজ করছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু সভাপতিত্বে ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের উপস্থাপনায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপটন, যুগ্ম মহাসচিব সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের প্রমুখ। বিভিন্ন থানার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এ এন এম রফিকুল ইসলাম সেলিম, এম এ হাশেম, ড. নাছির উদ্দিন বকুল, আলমগীর হোসেন, আব্দুস সাত্তার, আলাল হোসেন, আলমাস, রাজ মোহাম্মদ ওমর ফারুক, আবুল বাশার, বজলুর রহমান মৃধা, মেহেদী হাসান রিয়াজ, প্রিন্সিপাল গোলাম মোস্তফা, নয়ন, মুকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category