• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস

গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা নূর ইসলাম। বিশেষ অতিথি সাবেক ইউপি সদস্য মশিউর রহমান(টমা)। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নূর ইসলাম, মরহুম আতিয়ারের স্মৃতিকে অম্লান রাখতে এবং যুব সমাজকে সুস্থ ধারায় ফেরাতেই এই টুর্নামেন্টের আয়োজন। খেলাধুলা যুবকদের শৃঙ্খলাবদ্ধ, সুস্থ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলে। যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্যে এমন আয়োজন অব্যহত রাখতে এলাকাবাসীকে আহবান জানান। উদ্বোধনী ম্যাচে দর্শনা একাদশ বনাম ঢেপা একাদশ দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে। খেলা উপভোগ করতে মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে। টুর্নামেন্টে অংশ নিচ্ছেন মোট ৮টি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category