• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

দৌলতপুরে চারশত পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
দৌলতপুরে চারশত পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক
দৌলতপুরে চারশত পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক

কুষ্টিয়ার দৌলতপুরে চার শত পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ জিয়াউল হক (৫৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সাড়ে ৮ টার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়াউল হক দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের মৃত আরশেদ আলী শেখের ছেলে।

মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প র‌্যাব-১২ সুত্রে জানাগেছে, সিপিসি-৩, মেহেরপুর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আদাবাড়ীয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডস্থ ধর্মদহ (পূর্বপাড়া) ধর্মদহ নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং সংলগ্ন ধর্মদহ টু গরুড়াগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৪০০ (চারশত) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আসামী জিয়াউল হককে গ্রেফতার করা হয়। এসময় একটি মোবাইল ফোন এবং ২ টি সিম কার্ড উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অন্য এলাকা হতে ক্রয় করে এনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে মর্মে স্বীকার করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category