• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন

তরুণ চিত্রগ্রাহক জাহিদ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

বিবর্তন ডেস্ক
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
তরুণ চিত্রগ্রাহক জাহিদ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত- ছবি সংগৃহীত

মোটরসাইকেল দুর্ঘটনায় নাটক ও টেলিফিল্মের তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসাইনের মৃত্যু হয়েছে।  বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরে বাইক চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন তিনি। ভোর ৬টার দিকে চকরিয়ার বানিয়াছড়া নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জাহিদের শরীর থেকে পা আলাদা হয়ে যায়।

এ তথ্য জানিয়ে নির্মাতা গৌতম কৌরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশের মিডিয়া ইন্ড্রাস্ট্রির সম্ভাবনাময় তরুণ সিনেমাটোগ্রাফার প্রতিভাবান, হাস্যোজ্জ্বল সবার প্রিয় মুখ মানুষটার। এই চিল্লাফাল্লার বাজারে, জাহিদ খুব মৃদুভাষী, কিছুটা লাজুক, হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। এটা মানা যাচ্ছে না।’

নির্মাতা রাফাত মজুমদার রিংকু নিহত চিত্রগ্রাহকের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘জাহিদ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত তাড়াতাড়ি তোর চলে যেতে হল!’

অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমাদের সবার প্রিয় সিনেমাটোগ্রাফার জাহিদে হোসাইন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্তব্ধ হয়ে গেলাম। এ কেমন চলে যাওয়া?’

উল্লেখ্য, ‘ভালোবাসার কারাগার’, ‘লিলুয়া’, ‘দ্য লাস্ট হোপসহ আরও বেশ কিছু প্রোডাকশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন জাহিদ হোসাইন। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিদের বিভিন্ন ঘনিষ্ঠজন পোস্ট দিয়ে শোক প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category