• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করার স্মার্ট উপায়

জীবনযাপন ডেস্ক
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
ডিমের সাদা অংশ ও কুসুম
ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করার স্মার্ট উপায়

বিভিন্ন রেসিপির জন্য প্রয়োজন হয় ডিমের কুসুম কিংবা সাদা অংশ। ফেস প্যাক বা হেয়ার প্যাক বানাতেও এগুলো লাগে পৃথকভাবে। আবার অনেকে লো ফ্যাট বা লো কোলেস্টেরল ডায়েট করেন। ফলে ডিমের কুসুম আলাদা করে ফেলতে হয়। আলাদা করার সময় কুসুম গলে যাওয়ার মতো সমস্যা এড়াতে কিছু স্মার্ট উপায় জেনে নিন।

  • একটি প্লেটে ডিম ভেঙে রাখুন। প্লাস্টিকের বোতলের ঢাকনা খুলে কুসুমের ওপর ধরে হালকা করে টেনে উঠিয়ে নিন কুসুম।
  • ডিম ভেঙে ফানেলের ওপর ছেড়ে দিন। সাদা অংশ বেরিয়ে গেলেও কুসুম রয়ে যাবে ফানেলের ভেতরে।
  • গ্লাস বা বাটির উপর চামচ রাখুন। ডিম ভেঙে চামচের ওপর ছেড়ে দিন। কুসুমকে ধরে রাখবে চামচ।
  • ডিম ভেঙে একটি প্লেটে রাখুন। ছোট মুখের একটি গ্লাস দিয়ে কুসুম আটকে ধরে প্লেট কাত করে ঢেকে ফেলুন সাদা অংশ।
  • ছিদ্রওয়ালা চামচের ওপর ডিম ভেঙে দিয়ে দিন। সাদা অংশ বেরিয়ে যাবে নিচের ছিদ্র দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category