• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

চাঁদাবাজি মামলায় মুজিবনগরে ছাত্রলীগ নেতাসহ পাঁচ জন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
চাঁদাবাজি মামলায় মুজিবনগরে ছাত্রলীগ নেতাসহ পাঁচ জন গ্রেফতার
চাঁদাবাজি মামলায় মুজিবনগরে ছাত্রলীগ নেতাসহ পাঁচ জন গ্রেফতার

চাঁদাবাজি মামলায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহাজনপুর গ্রামের হেলাল উদ্দীনসহ (২৯) পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুজিবনগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত অপর চার জন হচ্ছে- কোমরপুর গ্রাম আওয়ামী লীগ নেতা আজিজুল হক ভুটো (৩২), দারিয়াপুর গ্রামের শ্রমিকলীগ নেতা জিয়ারুল হক (৪৬), বিশ^নাথপুর গ্রামের ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুস সালাম (৫৪) ও একই গ্রামের আওয়ামী লীগের সদস্য বাহালুল ইসলাম (৪০)।

মুবিনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, বিগত সরকারের সময়ে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে খোরশেদ আলমের কাছে আসামিরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। খোরশেদ আলম ৫ লাখ টাকা চাঁদা দিয়েছিলেন। এ ঘটনায় বুধবার (০২ অক্টোবর) মুজিবনগর থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন খোরশেদ আলম।

ওসি আরও জানান, গ্রেফতার হওয়া ৫ জন ওই মামলার এজাহার নামীয় আসামি। তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category