• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের ভাতা চালুর দাবিতে মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩০ জুলাই, ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলার ১০৮ জন গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধাদের ভাতা চালুর দাবিতে উপজেলা চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেছেন বীর  মুক্তিযোদ্ধারা।

শনিবার (৩০ জুলাই) দুপুরে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধা নেতা আব্দুল হান্নানের সভাপতিত্বে স্থগিতকৃত প্রায় ১০৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় এম এ খালেক বলেন সর্বশেষ যাচাই-বাছাইয়ের পর তাদের ভাতা বন্ধ হয়। যার ফলে স্থগিতকৃত মুক্তিযোদ্ধারা সকল কাগজপত্র আছে মর্মে জানিয়ে পূর্ণরায় ভাতা চালুর দাবিতে আমার সাথে তারা মতবিনিময় করেছেন।

আমি বিষয়টি সরকারের উর্ধতনদের সাথে আলাপ-আলোচনা করে সমাধানের পথ বের করার আশ্বাস দেই।

উল্লেখ্য: সর্বশেষ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে গাংনী উপজেলার ১০৮ জন মুক্তিযোদ্ধাকে না মঞ্জুর করেন। যার ফলে এই ১০৮ জন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category