• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে এসআরবি’র অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ যুবক আটক গাংনী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ পাচারকারী আটক মেহেরপুরে নজর কেড়েছে ইজিবাইকের ভ্রাম্যমাণ বিরিয়ানি হাউজ গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহবান বিশিষ্টজনদের অতীতের শাসকদের পরিণতি থেকে শিক্ষা না নিলে তাদেরও একই পরিণতি হবে-তাজ উদ্দীন খান গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা মেহেরপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কা থেকে বাঁচতে ইজিবাইক খাদে, চালকসহ আহত ৪ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা গাংনীতে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন

গাংনী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
গাংনী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ পাচারকারী আটক
গাংনী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ পাচারকারী আটক

মেহেরপুরের গাংনী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা ও বিভিন্ন মালামালসহ রুবেল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ৪৭ বিজিবির রংমহল বিওপির একটি টহল দল উপজেলার খাসমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক রুবেল হোসেন গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে এক বোতল ভারতীয় মদ, ১০ পিস ইয়াবা, একটি স্বর্ণের আংটি, একটি এয়ারপড, দুটি সিম কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদ কামাল রনি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮ হাজার ৪২০ টাকা। আটক রুবেল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category