• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনী বাস স্ট্যান্ড এলাকায় দুটি বিস্ফোরণ, অবিষ্ফোরিত ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
গাংনী বাস স্ট্যান্ড এলাকায় দুটি বিস্ফোরণ, অবিষ্ফোরিত ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনী বাস স্ট্যান্ড এলাকায় দুটি বিস্ফোরণ, অবিষ্ফোরিত ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটনের গাংনী কার্যালয়ের অদুরে হাসানের চায়ের দোকানের পাশে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের প্রস্তুতিকালে রবিবার (৬ সেপ্টেম্ব) বিকেলে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আলামত দেখে টাইম বোমা বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছেন অনেকে। অপরদিকে বাশঁবাড়িয়ার সমাবেশস্থল থেকে অবিষ্ফোরিত আরো ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে নেতাকর্মীরা সমাবেশের জন্য জড়ো হচ্ছিলেন। আকস্মিকভাবে বিকট শব্দে দুটি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন। বিস্ফোরণের পর সাদা ধোয়া দেখা যায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। পরে সেখানে ইলেকট্রিক সার্কিট ও বিস্ফোরণের অন্যান্য আলামত পাওয়া যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বিস্ফোরণের আলামত জব্দ করে পুলিশ।

বিস্ফোরণের ঘটনার প্রত্যক্ষদর্শী গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন জানান, হাসানের চায়ের দোকানের পাশে কয়েকটি দেবদারু গাছ ছিল। হঠাৎ বিকট শব্দে বোমা বিষ্ফোরণ হয়, একই সময়ে গাছের নিচে আরেকটি বিষ্ফোরণ হয়। তাৎক্ষনিক স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আয়োজিত সমাবেশ বানচাল করতেই দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটাতে পারে।

এদিকে বিকেল চারটার দিকে বাঁশবাড়িয়া বাজারের পাশে প্রধান সড়কের উপরে শোভাযাত্রা জন্য জড়ো হয়েছিলেন নেতাকর্মীরা। এর পার্শ্ববর্তী আনসার ভিডিপি ক্লাবের কাছ থেকে অবিষ্ফোরিত আরেকটি টাইম বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণ হওয়া বোমা সাদৃশ্য বস্তুর সঙ্গে এর মিল রয়েছে। দুটি ঘটনা একই সূত্রে গাথা বলে ধারণা করছে পুলিশ।

গাংনী থানার ওসি তদন্ত শিমুল কুমার দাস জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ‌ঘটনার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category