• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ায় আখের ভেজাল গুড় উৎপাদন কারখানায় জরিমানা

বিবর্তন প্রতিবেদক, কুষ্টিয়া:
Update : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
কুষ্টিয়ায় আখের ভেজাল গুড় উৎপাদন কারখানায় জরিমানা
কুষ্টিয়ায় আখের ভেজাল গুড় উৎপাদন কারখানায় জরিমানা

কুষ্টিয়ার খোকসায় ক্ষতিকারক রং, ফিটকিরি, চিটাগুড় মিশিয়ে আখের ভেজাল গুড় তৈরির দুটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে (২১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে খোকসা উপজেলা শহরের ডাকবাংলো মোড়ে দিলীপ ট্রেডার্স ও কালিবাড়ি রোডস্থ মাতৃ ভান্ডার নামের ভেজাল আখের গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

কুষ্টিয়া জেলা সেনেটারী ইন্সপেক্টর সুলতানা রেবেকা ইসলামের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক সুচন্দা বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। বেলা ১২ টা থেকে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে ভোক্তাদের প্রতারক,খাদ্যের ভেজাল মিশ্রিত ও জেনে-বুঝে মানুষের জীবন নাশে ভেজাল খাদ্যপণ্য বাজার জাত করণের অপরাধে এ জরিমানা করা হয়েছে।

এদিকে নিত্য গোপাল এর দোজালিতে অভিযানে দেড় লাখ টাকা ও দীলিপ ট্রেডাস কে ১ লাখ টাকা মোট আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। পাশাপাশি কিছু মালামাল ধংষ করা হয়েছে। কুষ্টিয়া জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুচন্দন বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের জানান, বিগত কয়েক বছর ধরেই খোকসায় ভেজাল গুড়ের অভিযান চালানো হচ্ছে, আজও দুটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারখানা গুলো একেবারে বন্ধ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category