• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

কুমারখালীর নিখোঁজ অটোচালক শাহীনের সন্ধান চাই পরিবার

ইসমাইল হোসেন, কুষ্টিয়া:
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
নিখোঁজ
কুমারখালীর নিখোঁজ অটোচালক শাহীনের সন্ধান চাই পরিবার

কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেউড়িয়া কারিগর পাড়ার মৃত আসলাম উদ্দিনের ছেলে শাহীন উদ্দিন (৪২) নামের এক ব্যাক্তি ১০ দিন ধরে নিখোঁজ হয়েছে।

শাহীনের পরিবার সুত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার (অটো) ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শাহীন। পরে সারাদিন পর বাড়িতে না ফিরলে পরিবারের মানুষের মাঝে সন্দেহ হয়।

তার পরিবারের লোকজন বিভিন্ন এলাকা, বিভিন্ন বাজারসহ আত্মীয় স্বজন এবং সমস্ত জায়গায় খোজাখুজির পরেও তার কোন সন্ধান পায়নি। ঘটনার ৪ দিন পরেও তাকে খুজে না পাওয়ার কারনে গত ১০ সেপ্টেম্বর নিখোঁজ শাহীনের স্ত্রী রেখা খাতুন কুমারখালী থানায় একটি ডায়েরী করেছেন। যার ডায়েরী নং – ৪৪৫ তারিখ -১০/০৯/২০২২ ইং।

বর্তমানে ১০ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত শাহীনের কোন খোজ না পাওয়ায় কান্নায় ভেঙে পরেছে নিখোঁজ শাহীনের স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা। শাহিন বাড়ি থেকে বের হওয়ার সময় নতুন ইজি বাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়েছিলো বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।

যদি কোন ব্যাক্তি তার কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই তার পরিবারের লোকজনের অথবা কুষ্টিয়া কুমারখালী থানায় যোগাযোগের জন্য অনুরোধ শাহিনের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category