• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কনিয়াতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা

বিবর্তন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

কোয়ার্টারেই থেমে যেতে হলো। সেমি-ফাইনালে আর যাওয়া হলো না। তবে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়রা লড়াইটা করেছেন দারুণ। সেই লড়াইয়ে এই ত্রয়ী ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন বাংলাদেশকে।

বুধবার তুরস্কের কনিয়াতে  রিকার্ভ মেয়েদের এককের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে উজবেকিস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। তাতে ইসলামিক সলিডারিটি গেমসের এবারের আসরে পদকের স্বাদও পেল দল।

শুরুর দুই সেট ৫২-৪৮, ৫২-৫১ পয়েন্টে জিতে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ। তৃতীয় সেটে ৫৩-৪৫ পয়েন্টের জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় উজবেকিস্তান। কিন্তু চতুর্থ সেটে জমজমাট লড়াইয়ের পর দিয়া-নাসরিন-বিউটিকে নিয়ে গড়া বাংলাদেশ দল জিতে যায় ৪৭-৪৬ ব্যবধানে।

নকআউট পর্বের প্রথম ধাপে বাই পেয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে মালয়েশিয়াকে উড়িয়ে দেয় দিনের শুরুতে। কিন্তু ফাইনালে ওঠার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে ইন্দোনেশিয়ার কাছে ৫-৪ ব্যবধানে হেরে যায় মেয়েরা।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। সৌদি আরবকে ৬-০ সেট পয়েন্টে (৫৪-৫০, ৫৩-৫০, ৫৬-৫১) উড়িয়ে দিয়েছে রোমান সানা-মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল-সাগর ইসলামকে নিয়ে গড়া দল।

এই ইভেন্টে ইরানকে ৫-১ সেট পয়েন্টে উড়িয়ে দেওয়ার পর সেমি-ফাইনালে গিয়ে ছন্দ হারায় বাংলাদেশ। ৬-২ ব্যবধানে হেরে যান রোমান-রুবেলরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category