• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে সাংবাদিকদের আয়কর: হাইকোর্টের রায়

বিবর্তন ডেস্ক
Update : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে সাংবাদিকদের আয়কর: হাইকোর্টের রায়
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে সাংবাদিকদের আয়কর: হাইকোর্টের রায়

সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মচারীদের আয়কর (ট্যাক্স) দেবেন বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা রায় দিয়েছে হাইকোর্ট। সেই সাথে রায়ে আয়কর ও গ্র্যাচুইটির বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে আদালত। নবম ওয়েজ বোর্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দুটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা রিট যথাযথ ঘোষণা করে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ রোববার (৬ নভেম্বর) এ রায় দেয়। আবেদনের পক্ষে শুনানি করা আইনজীবী ড. কাজী আখতার হামিদ এ তথ্য নিশ্চিত করেন।

পরে তিনি জানান, নবম ওয়েজ বোর্ড অনুসারে সাংবাদিক, প্রেস শ্রমিক এবং সংবাদমাধ্যম অফিসের প্রশাসনিক কর্মকর্তাদের আয়কর দেবেন প্রতিষ্ঠানের মালিকরা। এ-সংক্রান্ত রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি নবম ওয়েজ বোর্ড নিয়ে যে সুপারিশ করেছে, তা বহাল থাকবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালের ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়। বোর্ড ২০১৮ সালের ২৮ অক্টোবর মজুরি নির্ধারণ করে প্রতিবেদন জমা দেয়। আইনজীবী কাজী আখতার হামিদ জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশিত হয়। ওই ওয়েজ বোর্ডে দেখা যায়, বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি যে সুপারিশ করেছে, তার শেষে মন্ত্রিসভা কমিটি সুপারিশে দুটি শর্ত জুড়ে দিয়েছে। শর্তের মধ্যে ছিল সাংবাদিকদের আয়কর যার যারটা সে দেবেন। আর গ্র্যাচুইটি দুটির স্থলে একটি পাবেন। মন্ত্রিসভার এই শর্তের বিধান চ্যালেঞ্জ করে বাসস এমপ্লোয়ি ইউনিয়নের সেক্রেটারি মাহবুবুজ্জামান ২০২০ সালের ২৩ নভেম্বর হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে ২৫ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে রোববার রুলটি যথাযথ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category