• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৩ জুলাই, ২০২২

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য অধিদপ্তর।

শনিবার বেলা ১১ টার সময় জেলা মৎস্য অধিদপ্তরের সভা কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, জেলা মৎস্য খামার ব্যবস্থাপক ইকবাল হোসেন।

এসময় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, জেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মেহেদী হাসান, ফিল্ড সহকারী (ফার্ম) বদরুল আলম, সদর ফিল্ড সহকারী (ফার্ম) ফজলুল হক, অফিস সহকারী জুলিয়া খাতুনসহ বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় দেশীয় প্রজাতীর মাছ রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা।

এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সাত দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা ব্যাপি প্রচার প্রচারণা, পুকুরে পোনামাছ অবমুক্তকরণ,মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, এছাড়াও সুফলভোগীদের প্রশিক্ষণ এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category