• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুরে সড়ক দুর্ঘটনায় আছিয়া খাতুন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৩ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আছিয়া খাতুন মেহেরপুর পার্শ্ববর্তী কলাইডাঙ্গা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, আছিয়া খাতুন নতুন দরবেশপুর থেকে মুরগি কিনে ছেলে ইয়ামিনের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নতুন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরবর্তী সালেকীন মিয়ার বাড়ীর সামনে পৌছুলে ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আছিয়া খাতুন। স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রাজশাহী নেওয়ার পথে হাসপাতালের অদুরবর্তী ওয়াপদা মোড়ে পৌছুলে আছিয়া খাতুন মৃত্যু বরণ করেন।
বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে রাত সাড়ে ১০ টায় তার লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আছিয়া খাতুন দুই পুত্র সন্তানের জননী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category