• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতার চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক ২ কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা মেহেরপুর সীমান্তে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ১, উদ্ধার ৩০ বোতল মদ মেহেরপুরে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিএনপির তিন নেতার বাড়ির গেট থেকে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  গাংনীর বামুন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতার চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক ২

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতার চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক ২
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতার চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক ২

মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার চেষ্টাকালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে স্মৃতিস্তম্ভের পিছন দিক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-শহরের গোরস্থান পাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) এবং শিশুবাগান পাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন (১৯)।

মেহেরপুর জেলা পুলিশের মিডিয়া ফোকাল পার্সন ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ডিবি ও সদর থানা পুলিশের একটি যৌথ দল টহল ডিউটিতে ছিল। রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর সরকারি কলেজের বাউন্ডারির ভেতর থেকে আকাশ ও শাওন কাপড়ে আগুন ধরিয়ে একটি আগুনের গোলা স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপের চেষ্টা করে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে কাপড়ের আগুনের গোলাটি স্মৃতিস্তম্ভে না পড়ে সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের সামনে গিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশের টহল দলটি ধাওয়া দিয়ে ওই দুজনকে আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান জানান, কলেজ মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করার সময় আকাশ ও শাওন নামের দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category