• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর হাসপাতালে ৬ দালালের জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
মেহেরপুর হাসপাতালে ৬ দালালের জরিমানা
মেহেরপুর হাসপাতালে ৬ দালালের জরিমানা

মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে বিভিন্ন ক্লিনিকের ৬ দালালকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের বর্হিবিভাগ থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৪ জন নারী দালালও রয়েছে। আককৃতরা হলো, সানোয়ার হোসেন, শাহজাহান, আম্বিয়া, জেসমিন, মেরিনা, ফাজুরা। পরে ভ্রাম্যমান আাদালত বসিয়ে তাদের এক হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে দালালের দৈরাত্ম বেড়ে গেছে। এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযানে যায় ডিবি ও সদর থানা পুলিশের একটি দল। এ সময় বর্হিবিভাগের সামনে থেকে ৬ দালালকে আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ভ্রামম্যমান আদালত বসানো হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রিফাত জামান তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা প্রদান করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।
ওসি রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি হাসপাতাল এলাকায় চুরি ও দালালের দৈরাত্ম বেড়ে গেছে। সেটি বন্ধে এ অভিযান অব্যহত থাকবে। কোন রোগী যাতে প্রতারণার শিকার না হয় সে জন্য এ অভিযান বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category