• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মুজিবনগরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
মুজিবনগরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
মুজিবনগরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

মেহেরপুরের মুজিবনগরে ২০ বোতল ফেন্সিডিলসহ সোহাগ আলী (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। বুধবার সকালে এসআই (নিঃ) আব্দুল রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সোহাগ সোনাপুর মাঝপাড়া এলাকার শরিফুল ইসলাম ওরফে ধুলুর ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার রামনগর এলাকায় একজন ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সোহাগ আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category