• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বাবা-মার হাত ধরেই সিনেমায় আরিয়ান খান

বিনোদন ডেস্ক
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
আরিয়ান খান
বাবা-মার হাত ধরেই সিনেমায় আরিয়ান খান

বলিউডের সবচেয়ে বড় তারকার পুত্র বলে কথা। তাকে ঘিরে আলোচনার পারদ বরাবরই চড়া থাকে। তাছাড়া চেহারায় তিনি বাবার ‘জেরক্স কপি’ বলেও মনে করেন সবাই। সুতরাং তাকে সিনেমায় দেখার ইচ্ছে দর্শকের মনে জাগতেই পারে।

দর্শকের সেই ইচ্ছে এবার পূর্ণতা পেতে যাচ্ছে। সিনেমায় নাম লিখিয়েছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তবে অভিনেতা নয়, তিনি হিন্দি সিনেমায় আসছেন নির্মাতা হয়ে। আরিয়ান নিজেই ইনস্টাগ্রামে ঘোষণাটি দিয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) একটি ছবি শেয়ার করেন আরিয়ান। সেখানে একটি ক্ল্যাপবোর্ড রয়েছে, যেটাতে রেড চিলিস এন্টারটেইনমেন্টের নাম লেখা। এর পাশে রয়েছে চিত্রনাট্যের খাতা। ছবির ক্যাপশনে জুনিয়র শাহরুখ লিখলেন, ‘লেখা সম্পন্ন। অ্যাকশন বলার জন্য অপেক্ষা করতে পারছি না!

রেড চিলিস এন্টারটেইনমেন্ট হলো শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের প্রতিষ্ঠান। এটি বলিউডের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখান থেকেই নিজের জার্নি শুরু করছেন আরিয়ান।

এদিকে পুত্রের পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন শাহরুখ খানও। মন্তব্যের ঘরে লিখেছেন, ওয়াও! চিন্তা করা, বিশ্বাস করা, স্বপ্ন দেখা শেষ, এবার সাহসের পালা। তোমার প্রথম ছবির জন্য অনেক শুভকামনা। এটা সবসময়ই বিশেষ।
বাবার মন্তব্যের বিপরীতে ছেলেও সাড়া দিলেন। আরিয়ান বলেছেন, ধন্যবাদ তোমাকে। শুটিং সেটে তোমাকে দেখার প্রত্যাশায় থাকলাম।

মা গৌরী খানও ছেলের জন্য শুভকামনা জানালেন। তার মন্তব্য, ‘দেখার অপেক্ষা করতে পারছি না।

উল্লেখ্য, শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান। এই দম্পতির আরও দুই সন্তান রয়েছে। এর মধ্যে এক কন্যা সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category