• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝটপট ডিম-কলার পিঠা

জীবনযাপন ডেস্ক
Update : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
ঝটপট ডিম-কলার পিঠা
ঝটপট ডিম-কলার পিঠা

বিকালের নাস্তায় বাচ্চাদের জন্য কী করা যায় ভাবছেন? বানিয়ে ফেলতে পারেন মজাদার ডিম-কলার পিঠা। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য। জেনে নিন পিঠা বানানোর সহজ রেসিপি।

দুটি কলার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। আধা কাপ দুধ, একটি ডিম, সামান্য লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে ব্লেন্ড করে নিন কলা।

একটি বাটিতে আধা কাপ কুসুম গরম পানি নিয়ে ১ চা চামচ ড্রাই ইস্ট দিয়ে দিন। চামচে উঁচু করে নেবেন না ইস্ট, সমান করে নেবেন। হ্যান্ড বিটার দিয়ে নেড়ে নিন। ব্লেন্ড করে নেওয়া কলার মিশ্রণ ও আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও নেড়ে নিন। ২ কাপ ময়দা মেশান তরল মিশ্রণে। অল্প অল্প করে মেশাবেন। ১/৪ কাপ গুঁড়া দুধ মেশাতে পারেন, বাড়বে পিঠার স্বাদ। ব্যাটার তৈরি হলে তেল গরম করে ভেজে নিন। ডুবো তেলে একটি চামচ ডুবিয়ে সেটার উপর পরিমাণ মতো ব্যাটার দিন। এতে তেলে ছড়িয়ে পড়বে না পিঠা। ফুলে চামচ থেকে বেরিয়ে আসবে। পরিবেশন করুন গরম গরম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category