চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১১টি স্বর্ণের বারসহ ভারতীয় দুই নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন-কলকাতার পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানার অনুপ কুমার গুপ্ত ও উত্তর প্রদেশের গোরখপুরের রাজেশ কুমার।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানাযায়, দর্শনার জয়নগর চেকপোস্ট এলাকার বিশেষ অভিযানে ভারতীয় পাসপোর্টধারী দুই নাগরিকের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের জুতার ভেতর থেকে উদ্ধার করা হয় ১১টি স্বর্ণের বার। পরে ওই দুজনকে আটক করা হয়।
যশোরের বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ১১টি স্বর্ণের বারের ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। দুই চোরাকারবারির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।