• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
শিশু ধর্ষণের দায়ে মেহেরপুরে এক ব্যাক্তির যাবজ্জীন কারাদন্ড গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত, আহত-১ গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে: তাজউদ্দিন খান এমপি গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক

চুয়াডাঙ্গায় ১১ টি স্বর্ণের বারসহ ভারতীয় দুই নাগরিক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
ভারতীয় দুই নাগরিক আটক
চুয়াডাঙ্গায় ১১ টি স্বর্ণের বারসহ ভারতীয় দুই নাগরিক আটক

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১১টি স্বর্ণের বারসহ ভারতীয় দুই নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন-কলকাতার পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানার অনুপ কুমার গুপ্ত ও উত্তর প্রদেশের গোরখপুরের রাজেশ কুমার।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানাযায়, দর্শনার জয়নগর চেকপোস্ট এলাকার বিশেষ অভিযানে ভারতীয় পাসপোর্টধারী দুই নাগরিকের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের জুতার ভেতর থেকে উদ্ধার করা হয় ১১টি স্বর্ণের বার। পরে ওই দুজনকে আটক করা হয়।

যশোরের বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ১১টি স্বর্ণের বারের ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। দুই চোরাকারবারির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category