• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্তে স্বর্নের বারসহ পাচারকারী আটক

বির্বতন প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্তে স্বর্নের বারসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্তে স্বর্নের বারসহ পাচারকারী আটক

বাংলাদেশ থেকে স্বর্ণের চালান নিয়ে ভারতে পাচারকালে রকিবুল ইসলাম নামের এক পাচারকারীকে আটক করে বিজিবি।এসময় তার মোটরসাইকেল তল্লাশি করে ৯ কেজি ৮শ ৬৬ গ্রাম স্বর্নের বার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত হতে তাকে আটক করা হয়। আটক পাচারকারী নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বারাদী বিওপির হাবিলদার মোঃ জুলহাস উদ্দিনসহ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালান। ভারত সংলগ্ন নাস্তিপুর সীমান্তের ৭৯ নম্বর পিলারের ৫০০ গজ অভ্যন্তরে রকিবুল ইসলামকে মোটরসাইকেলসহ বিজিবি আটক করে। তার জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের সিট কভারের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১১টি প্যাকেটে ৯ কেজি ৮৬৬ গ্রাম ওজনের ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৪৭ টাকা। উদ্ধার স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা করাসহ আটক চোরাকারবারি রকিবুলের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category