• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন
চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

স্বৈরাচার হাসিনার প্রহসন মামলায় বিনা বিচারে ১৬ বছর আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে এবং চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবার-পরিজন ও সন্তানরা অংশ নিয়ে তাদের চাকরি ফেরত দেওয়ার দাবি জানান।

সাবেক বিজিবি সিপাহী প্রধান সমন্বয়ক গিয়াস উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক বিডিয়ার সদস্য হাবিবুর রহমান, নাহিদ, বিল্লাহ হোসেনসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের বর্বরোচিত এই নারকীয় হত্যাকান্ড দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। তৎকালীন খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতী “র” বাহিনী দ্বারা এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটানো হয়। তার প্রতিদানে পিলখানাসহ সকল ইউনিট সমূহে অবৈধ আদালত স্থাপন করে এবং সেই আদালতে ছিলোনা আমাদের বাক স্বাধীনতা, কোন আইনজীবি নিয়োগ দেওয়া নিষেধ ছিলো। এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তি দাতা, যা পৃথিবীর কোন দেশেও হয়তো এমন নিয়ম নেই। আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি। যার পরিপ্রেক্ষিতে ১৮ হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় জীবনযাপন করছেন।

তারা আরও বলেন, পিলখানার ঘটনার পুনঃতদন্ত করে সঠিক বিচার করতে হবে। সেই সঙ্গে যেসব নিরপরাধ জওয়ানরা চাকরি হারিয়েছে তাদের পুনর্বহাল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category