• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

আক্তার হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

আজ রবিবার দুপুরে র‍্যাব ১২ এর একটি টীম আক্তার হোসেনের নিজ বাড়ি মেহেরপুরের গাংনীর হোগলবাড়িয়া গ্রাম থেকে আটক করে।

এসময় জব্দ করা হয় ১২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৯৬ হাজার টাকা।

আক্তার হোসেন হোগলবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস হোসেন জানান, আক্তার হোসেন নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ও মাদক বিক্রয়ের ৯৬ হাজার টাকা জব্দ করা হয়।

তাকে গাংনী থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category