• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
গাংনীতে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

প্রাচীন ও গ্রামীণ খেলাধুলার সাথে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে বিচিত্র সব খেলা নিয়ে ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছিল মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। শুক্রবার দিনব্যাপী এ প্রতিযোগিতা দেখতে ভিড় করেছিল কৌতূহলী মানুষ। আমেরিকা প্রবাসী জয়নাল আবেদীনের সহযোগীতায় খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জান মোহাম্মদ মিন্টু।

দিনব্যাপি অনুষ্ঠিত খেলা গুলোর মধ্যে আকষনীয় ছিল- প্লেট র্মাবেল উত্তোলন, ইট পায়ে হাটা, ঘরে বাইরে, চেয়ারে বসা. গুপ্ত ধন সন্ধান, অংক দৌড়, বন্ধ চোখে হাসঁ ধরা, ডিগবাজী, বস্তার উপরে বসে বস্তায় টানাদৌড়, বালিতে ঝুলিয়ে বল নিক্ষেপ, পিঠে হাড়ি ভাঙ্গা, স্বামীর পেটে স্বামীর বল নিক্ষেপ, দড়ি টানাটানি, হাড়ি ভাঙ্গা, আস্তে আস্তে মোটর সাইকেল চালোন, মেরুদন্ডের শক্তি পরিক্ষা, তৈলাক্ত কলা গাছ ওঠা, বালিশ লড়াই, সাবান মাখা প্রতিযোগিতাসহ ২১ ধরনের খেলা।

আবহমান বাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো ধরে রাখার জন্য এই খেলাধুলার আয়োজন। বিগত ১০ বছর ধরে এই খেলাধুলা চালিয়ে আসেছেন চেংগাড়া গ্রামের লোকজন। দূর দুরন্ত থেকে মানুষ এখানে খেলা উপভোগ করতে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category