• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে তিনটি ককটেলসহ আটক-২

বির্বতন প্রতিবেদক
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

তিনটি ককটেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি মোবাইল ফোন ও নগদ একহাজার ৪০০ টাকা। র‌্যাব-৬ ঝিনাইদহের একটি টীম তাদেরকে মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনীর কুঠি ভাটপাড়া থেকে আটক করা হয়।
এরা হচ্ছে- গাংনীর কোদাইলকাটি গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে আব্দুল আলিম স্বপন(৩৫) ও  কুঠি ভাটপাড়ার সাকেম মন্ডলের ছেলে ছিফাত মন্ডল(৫৫)। বুধবার (২৪ আগস্ট) বিকেলে এদের বিরুদ্ধে গাংনী থানায় মামলা রুজু সাপেক্ষে হস্তান্তর করা হয়।
র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি নুরুল আমিন জানান, নাশকতা মূলক কর্মকান্ডের জন্য বিষ্ফোরকসহ কয়েকজন ব্যাক্তি অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে কুঠি ভাটপাড়ায় অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের কাছ থেকে একটি ব্যাগে তিনটি ককটেল পাওয়া গেলে তাদেরকে আটক করে ঝিনাইদহ ক্যাম্পে নেয়া হয়। পরে আজ বুধবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়।
গাংনী থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদেরকে মেহেরপুর আদালতে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category