• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামীলীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে- রাশেদ খান গাংনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মেহেরপুরে মেয়েকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সীমান্তে বিজিবির অভিযানে ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার পাট বীজ উৎপাদনের ভরা মৌসুমে বন্ধ ঝিনাইদহ পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল গাংনী বাস স্ট্যান্ড এলাকায় দুটি বিস্ফোরণ, অবিষ্ফোরিত ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার শৈলকুপায় আধিপত্য ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ১০

গাংনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
গাংনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
গাংনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতেও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অভিযানের উদ্বোধন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার নাবিদ হোসেন। এছাড়াও উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারে আহবায়ক শামসুল আলম সোনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন গণ্যমান্যব্যিাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা পরিষদ ও হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কার্যক্রম শুরু হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখার জন্য পরামর্শ প্রদান করেন কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category